বিরোধী দলের কর্মসূচিতে ইসলামী আন্দোলনের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:৩৪

সরকার বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন আছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টায় পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সরকারের রূপরেখা প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গঠিত হবে। ৩ নভেম্বর মহাসমাবেশের সব প্রস্তুতি শেষ। কিছু কিছু জেলায় বাস মালিক এবং লঞ্চ মালিকরা অগ্রিম ভাড়া নিয়েও এখন পরিবহন দিতে গড়িমসি করছে, যা কোনভাবেই কাম্য নয়।’ তিনি পরিবহন মালিকদের কাছ থেকে মহাসমাবেশের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে সংবাদ এসেছে, কোথাও কোথাও প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে মহাসমাবেশে না আসার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকার পতনে মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। সংঘাত-সহিংসতা কাম্য নয়।’

নির্বাচন কমিশনের সংলাপে অংশ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যেখানে আমরা নির্বাচন কমিশন বাতিল দাবি করছি, যে নির্বাচন কমিশন প্রার্থীর মৃত্যু কামনা করেন, সে নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণের প্রশ্ন কীভাবে আসতে পারে?’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি