সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি

পুলিশ ছাড়া আসেন, রাস্তায় কতক্ষণ টেকেন দেখা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৫:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৪০

সরকারের উদ্দেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পুলিশ আর র‍্যাবের প্রহরায় গুন্ডাবাহিনী দিয়ে লাঠিসোঁটা নিয়ে পাড়ায় পাড়ায় পাহারা দেন। আন্দোলন কীভাবে করতে হয়, আন্দোলন কীভাবে ঠেকাতে হয়, আওয়ামী লীগ জানে? পুলিশ ছাড়া আসেন না, রাস্তায় কয় মিনিট টেকেন দেশের মানুষ দেখবে।

সোমবার (৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘সমস্ত রাষ্ট্র প্রশাসনে নিজেদের লোক বসিয়ে লুটপাটের ভাগ বাটোয়ারা দিয়ে পকেটে রাষ্ট্রযন্ত্র নিয়ে মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন? আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা যদি টিকতে পারেন, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আজ হোক কাল হোক, ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

সরকার কী করতে চায় আর কী করছে, সেটা জনগণকে বুঝতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘একজন পুলিশ সদস্যকে হত্যা করলো, যাতে সব পুলিশ সদস্যকে জনগণের বিরুদ্ধে এবং বিরোধীদের দমনে কাজে লাগানো যায়। সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হলো, যাতে পুরো সাংবাদিক সমাজকে বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো যায়।’

তিনি বলেন, ‘সরকার ভেবেছে, আবার বাসে আগুন দিয়ে আগুন সন্ত্রাস করে বিরোধী দলের আন্দোলন দমন করতে পারবে। এবার দেশের মানুষ সরকারের ছলচাতুরী ধরে ফেলেছে। গণজাগরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান গড়ে তোলার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকারের এমন দমন-পীড়নের পরও দেশবাসী হরতাল ও অবরোধ সফল করছে। এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’

বক্তব্য দিচ্ছেন সাইফুল হক

আওয়ামী লীগ তাদের পার্টি অফিসে পাহারা বসানোর লোক খুঁজে পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘গণমাধ্যমে দেখলাম, গত ১৫ বছরে হাজার-হাজার কোটি টাকা লুট করেছে, সম্পদ গড়েছে– সেটা রক্ষায় তারা ব্যস্ত। তারা আওয়ামী লীগের পার্টি অফিস রক্ষার জন্য লোকজন জড়ো করার চেষ্টা করছে। কিন্তু তেমন লোক পাচ্ছে না।’

সাইফুল হক বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে জেলায় জেলায় শান্তি সমাবেশ, শান্তি কমিটি গঠন করেছিল; সেভাবে বর্তমান অবৈধ সরকার শান্তি সমাবেশ করছে, শান্তি কমিটি গঠন করছে নিজেদের রক্ষার জন্য। কিন্তু পাকিস্তানিরা শান্তি কমিটি করে নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। এই সরকারও পারবে না।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন– ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি