জোনায়েদ সাকির নামে অপপ্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৩০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নামে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টায় তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করে রাজনীতির মাঠ ফাঁকা করতে সরকার যখন তৎপর হয়েছে, ঠিক সেসময়ে লড়াইয়ের ময়দানে জোনায়েদ সাকির সরব উপস্থিতি তাকে বর্তমান ফ্যাসিবাদী সরকারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পুলিশ হত্যার সঙ্গে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে। আমরা অবিলম্বে এসব মিথ্যা অপপ্রচার বন্ধ করার দাবি জানাচ্ছি এবং সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ খুলে দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পুসহ নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি