নির্বাচনি সংকট সমাধানের উদ্যোগ সরকারকেই নিতে হবে: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২১:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২১:৫২

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যন এম এ আউয়াল বলেছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনি সংকট সমাধানের পথ বের করতে হবে। আর এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সহনশীলতার মনোভার নিয়ে এগিয়ে আসতে হবে।

বুধবার (১৫ নভেম্বর) কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় একথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি সংকটের মুখে পড়েছে। এই সংকট সমাধানে বিদেশি শক্তি নয়, বরং দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকেই  তা করতে হবে। রাজনীতিকরা ব্যর্থ হলে দেশের জনগণও ব্যর্থ হয়ে যাবে। নির্বাচনকেন্দ্রিক পুরো পরিস্থিতি পর্যালোচনা করে আশু সমাধান এখন জাতির কাম্য।’ তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহৎ জোটের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেবে প্রগতিশীল ইসলামী জোট।’ দেশের উন্নয়ন এবং গণতন্ত্র অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকে সর্বময় ক্ষমতা দিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি জানান তিনি।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি