চেয়ারম্যান পদে ‘চমক’ ও ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলো বিএনএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ১৯:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৯:১৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। ২০১ সদস্যের নতুন এই কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে। তবে দলের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যান পদে নতুন চমক আসছে বলে জানিয়েছে দলটির নতুন মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিএনএমের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ড. মো. শাহজাহান বলেন, আমরা কিন্তু কখনও বলিনি যে মেজর হাফিজ সাহেব এই দলের চেয়ারম্যানের দ্বায়িত্ব নিচ্ছেন বা আসছেন বা আসবেন। কিন্তু আমরা এটা বলছি যে আপনারা নিশ্চয়ই চমক পাবেন।

তিনি বলেন, যিনি দলের চেয়ারম্যান হবেন তিনি নিশ্চয়ই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের হবেন। তিনি রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আমরা আশা করি আগামী ৩-৪ দিনের মধ্যেই এই ঘোষণা দেওয়া হবে।

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অবশ্যই আমরা নির্বাচনে অংশ নেবো। আমরা ৩০০ আসনের মধ্যে এ পর্যন্ত ধারনা করে ৭০-৮০ জনকে পেয়েছি যারা মনোনয়ন পেলে রিটার্ন করতে পারবেন।

নতুন কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহ মো. আবু জাফর (সাবেক সংসদ সদস্য, ফরিদপুর- ১ আসন), মো. আব্দুল ওহাব (সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ- ১ আসন), দেওয়ান শামসুল আবেদিন (সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ- ৪ আসন) ও অধ্যাপক আব্দুর রহমান (সাবেক সংসদ সদস্য, বরগুনা- ২ আসন) এবং মহাসচিব হিসেবে ড. মো. শাহজাহানের নাম ঘোষণা করা হয়।

এ সময় কোনও জোট ছাড়াই বিএনএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানান ড. মো. শাহজাহান।

তিনি বলেন, আজ থেকেই আমাদের দলের গুলশানের নতুন কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছি।

এ সময় বিএনএমের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএজে/এফএস/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু