গণতন্ত্র মঞ্চের নেতাদের হুঁশিয়ারি

‘যারা লোভে পড়ে নির্বাচনে যাবে তারা বেইমান, মীরজাফর ও দালাল হিসেবে প্রতিষ্ঠিত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৮:০৬আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:২৬

সরকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হুমকি-ধমকি ও নানারকম লোভ-লালসা দিয়ে বিরোধী শিবির থেকে নেতাকর্মী ভাগিয়ে নির্বাচনে নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগে করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এসব করে শেষ রক্ষা হবে না বলেও অভিমত তাদের।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর আহ্বানে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বুধবার (২২ নভেম্বর)  মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন মঞ্চের নেতারা।

সমাবেশে নেতারা বলেন, সরকার এবার কোনোভাবেই ২০১৪ বা ২০১৮ সালের মতো বিনাভোটের কিংবা রাতের ভোটের নির্বাচন করতে পারবে না। বিরোধীদের ছোট একটা অংশকে যদি নির্বাচনের লোভ দেখিয়ে পাতানো ফাঁদে নিতেও পারে, আর বাকি সবাইকেও যদি জেলে পুরেও রাখে, তারপরও বাংলাদেশের জনগণ এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

মিছিল শেষে গণতন্ত্র মঞ্চের সংক্ষিপ্ত সমাবেশ

তারা বলেন, যারা আজ লোভে পড়ে নির্বাচনে অংশ নেবে তারা জাতির সামনে বেইমান, মীরজাফর ও দালাল হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ ভোটাধিকারের আন্দোলন জারি রেখেই এই সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবে।

তারা আরও বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের নাটক মঞ্চায়ন করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, ককটেল সন্ত্রাসের মতো ঘৃণ্য পথ অবলম্বন করেছে। কিন্তু তাদের নিজেদের লোকেরাই বারবার তাদের নাটক জনগণের সামনে প্রকাশ করে দিয়েছে।

তারা বলেন, গত ২৮ অক্টোবরের পর থেকে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে লাগাতার সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। আদালতকে ব্যবহার করে নজিরবিহীনভাবে রাতের বেলায় কোর্ট চালিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ফরমায়েশি রায় দিয়ে সাজা ঘোষণা করেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হকের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু প্রমুখ। এসময় মঞ্চের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী