নির্বাচনে অংশ নেবে না মাওলানা মামুনুল হকের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ২১:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২১:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশনে বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটি জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দলটির শুরার অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ইসমাঈল নুরপুরী।

তিনি বলেন, আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেছে। অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ সম্ভব নয়। আমরা বার বার বলে আসছি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার দেশের জনগণ ও আমাদের দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করে দেশকে মহাসংকটের দিকে ধাবিত করেছে।

পুরানা পল্টনে দলের মিলনায়তনে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি