পিটার হাসকে কল্পিত প্রতিপক্ষ বানিয়ে আ.লীগ ভয়ে কম্পমান: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, নির্বাচন কমিশন সরকারের প্রেসক্রিপশনে ৭ জানুয়ারি যে একতরফা প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে— তা হবে আওয়ামী লীগের জন্য চিরস্থায়ী গলার কাঁটা। বিএনপি নেতাদের জেলে ঢুকিয়ে সরকার এখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কল্পিত প্রতিপক্ষ বানিয়ে ভয়ে কম্পমান।

বুধবার (২৯ নভেম্বর) এবি পার্টি আয়োজিত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ এবং স্বৈরতন্ত্রকে ‘না’ সূচক পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রা কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মজিবুর রহমান মন্জু বলেন, ‘অবৈধ ক্ষমতা ও গদি আঁকড়ে থাকতে সরকার দেশের বারোটা বাজাতেও দ্বিধা করছে না। সরকারের হটকারিতার কারণে গার্মেন্টস শিল্প আজ  তছনছ হতে বসেছে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ঢাকায় টেনে আনার পাঁয়তারা করছে সরকার।’ হটকারী আওয়ামী লীগের হাত থেকে জাতিকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লব গড়ে তোলা ছাড়া গত্যান্তর নেই বলে তিনি মন্তব্য করেন।

পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন— এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি