নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, দুবৃর্ত্তরা আগুনে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের জঘন্য চেষ্টায় লিপ্ত হয়েছে। বিবৃতিতে তারা দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

বিবৃতিতে তারা ট্রেনে আগনে পুড়ে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানান।

বিবৃতিতে রাশেদ খান মেনন বলেছেন, নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না।

তিনি বলেন, ‘২০১৪ সালে এর চেয়েও বেশি নাশকতা ও জ্বালাও-পোড়াও করে নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি—জামায়াত। এবারও পারবে না।’

তিনি বলেন, ‘বিএনপি—জামায়াতের উচিত গ্রাম-গঞ্জে এসে দেখে যাওয়া, নির্বাচন কতখানি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’ দেশবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছে, তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে।’ 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি