দুই দফা দাবিতে ওলামা লীগের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৩:২২আপডেট : ২৫ মে ২০২৪, ১৩:২২

ইসরায়েলের বিরুদ্ধে লড়তে দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সংগঠনটির দাবি, ফিলিস্তিনের পক্ষে শুধু বিবৃতি আর ত্রাণ দিয়ে দায় সারলে হবে না। সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করতে হবে। বর্জন করতে হবে ইসরায়েলের পণ্য।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ সব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নামধারী মুসলিম বিশ্বের শাসকরা পশ্চিমাদের চটিয়ে ক্ষমতাকে দুর্বল করতে চায় না। এ মুহূর্তে সব মুসলিম শাসকদের উচিৎ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করা। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে গোটা মুসলিম বিশ্ব ও মুসলিম শাসকদের এক হতে হবে।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের