সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করার আহ্বান গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:০০

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, ক্ষুধার্ত পেটে সংস্কারের টেবলেট হজম হবে না। সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৪  ডিসেম্বর) দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে সাইফুল হক বলেন, সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনও সরকারকে সহ্য করছে। তিনি প্রশ্ন করেন, ফ্যাসিস্টরা বিদায় নেবার পর আবার কেন আমাদেরকে রাজপথে নামতে হবে। সাইফুল হক মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ক্ষুধার্ত পেটে সংস্কারের টেবলেট হজম হবে না। সংস্কারকে নির্বাচনের বিপরীতে হাজির না করতে আহ্বান জানান তিনি।

সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন,  সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা কথ বলে না। তিনি বলেন, সরকারের মধ্যে আবার নানা সরকার কাজ করে। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায়।

শেখ রফিকুল ইসলাম বাবলু কুমিল্লায় প্রবীণ মুক্তিযোদ্ধার অপমানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল।
তিনি অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে  বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে শেষ হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি