‘বর্ধিত ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৫, ২২:১৯ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৩১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনও মনোযোগ দেখা যাচ্ছে না। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দুর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনও কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না। বর্ধিত ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি।

শনিবার (১৮ জানুয়ারি) সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, পাঁচ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। জনগণের বিরাট আস্থার মর্যাদা রাখতে পারছে না। কাজের অগ্রাধিকারও ঠিক করতে পারছে না।

তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অব্যাহত রয়েছে। অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের ওপর বিপদ চাপিয়ে দেওয়ার সামিল। 

সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু,  রাশিদা বেগম, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, ডাক্তার মনোয়ার হোসেন, আইয়ুব আলী ও শাহীন আলম।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
মোদির বাসভবন এলাকার সংস্কারে হুমকিতে শতবর্ষী মসজিদ-মন্দির
সর্বশেষ খবর
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন