রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা সমাবেশে আসা মানুষদের

জবি প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৬

মানিক মিয়া এভিনিউতে চলছে গণঅভ্যুত্থানের নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সমাবেশ। সমাবেশে যোগ দিতে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়াও সমাবেশে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন রাজনৈতিক দলের হাত ধরে দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা জানিয়েছেন তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান।

সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি: নাসিরুল ইসলাম

সমাবেশে যোগ দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, বৈষম্যহীন ও ব্যতিক্রমধর্মী একটা রাজনৈতিক দল যেন গঠন হয়। বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা, চাকরিজীবী থেকে দিনমজুর সকল পর্যায়ের মানুষ যেন অন্তর্ভুক্ত হতে পারে। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটা দেশ গঠনে তারা যেন নেতৃত্ব দিতে পারে— এটাই প্রত্যাশা।

উত্তরা থেকে নতুন রাজনৈতিক দলকে সমর্থন জানাতে এসেছেন নিশান রহমান। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছে, তাদের সমর্থন জানাতে আজ সমাবেশে আসা। তারা পরীক্ষিত, তারা অবশ্যই ভিন্নধারার একটি রাজনীতি আমাদের উপহার দিবে।

সমাবেশে উপস্থিত ছাত্র-জনতা। ছবি: নাসিরুল ইসলাম

চট্টগ্রাম থেকে এসেছেন খাইরুল ইসলাম। তিনি বলেন, সমাবেশে যোগ দিতে গতকাল রাতে চট্টগ্রাম থেকে এসেছি। ইতিহাসের সাক্ষী হতে এসেছি। যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছি তাদের নেতৃত্বে এবার নতুন বাংলাদেশ গড়বো।

মোহাম্মদপুর থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে এক ধারার রাজনীতি দেখতে দেখতে আমরা বিরক্ত। চাঁদাবাজি, লুটপাট, মারামারি, এগুলো আমরা আর চাই না। নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে, নতুনভাবে দেশ গঠনে পদক্ষেপ নেবে, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে—এটাই আশা করছি।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী