ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ০৯:৪৮আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৮

ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পদযাত্রায় বাধা এবং পুলিশ কর্তৃক গায়েবি মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

নেতারা বলেন, দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতিতে দেশের সব প্রান্তে সচেতন ছাত্র-জনতা অব্যাহতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে গেলে শাহবাগ এলাকায় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ নেতাকর্মীসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে রমনা থানায় একটি মামলা দায়ের করে। যদিও মামলার আসামি হিসেবে এজাহারভুক্ত একাধিক ছাত্রনেতা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। ছাত্রদল মনে করে, এ ধরনের মামলা ফ্যাসিস্ট রেজিমের গায়েবি মামলার সংস্কৃতির পুনরাবৃত্তি।

এছাড়াও গভীর রাতে ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি পুলিশের এমন আচরণে জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি ফ্যাসিস্ট খুনি হাসিনা রেজিমের পতনের পরও পুলিশের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। 

ছাত্রদল নেতারা ছাত্রনেতাদের হয়রানি না করে আইনশৃঙ্খলা পরিস্থিতির  সামগ্রিক উন্নয়ন এবং নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত সুষ্ঠু তদন্ত নিশ্চিতে কার্যকরী  ভূমিকা রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি