যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি হামলা নৃশংস ও বর্বরোচিত: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ২০:৪২আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২০:৪২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সোমবার (১৭ মার্চ) যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের হামলা ও আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সোমবার রাতের এই বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ জনের বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে,  গুরুতর আহত হয়েছে সাত শতাধিক।

মঙ্গলবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি কাপুরুষোচিত  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ হামলা ও আক্রমণ করে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; যা গুরুতর অপরাধের শামিল।

তিনি বলেন, গাজায় এ পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষ হত্যা ও  কয়েক লাখ মানুষকে পঙ্গু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে, তার উপযুক্ত বিচার না হওয়ার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরায়েল নতুন করে উৎসাহিত হয়েছে।

সাইফুল হক বলেন, গাজায় ইসরায়েল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে। এই গণহত্যা ও আগ্রাসন বন্ধে এই পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।

তিনি বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিণত হয়েছে। একইসঙ্গে তিনি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের জন্যও  বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করেন।

/এসটিএস/এপিএইচ
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি