অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান মামুনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:০৮

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতায় জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ‘নীরব ভূমিকা’ পালন করছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের যুগ্মসচিব মাওলানা মামুনুল হক। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকা মহানগর হেফাজতের বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে মামুনুল হক বলেন, ‘‘বিগত ভারতীয় দালাল হাসিনা সরকার আমাদের পাসপোর্টে ‘উইদাউট ইসরায়েল’ লেখা বাতিল করেছে।’’ তিনি বর্তমান সরকারের কাছে তা পুনর্বিবেচনার দাবি জানান।

এসময় সম্প্রতি ভারতে সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে সহিংসতার ঘটনাতেও নিন্দা জানান মামুনুল হক।

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে- অভিযোগ করে মামুনুল হক সমাবেশে বলেন, ‘শাপলা চত্বর ও ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা করলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’

ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন– হেফাজতের নায়েব আমির আহমেদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুর রকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এমকে/আরকে/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি