দেশবাসীকে খেলাফত মজলিসের ঈদ শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ২০:৫০আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৮:৫২

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৈষম্যমুক্ত সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে এবং অবহেলিত জনগোষ্ঠীর প্রতি মহানবী (সা.)-এর শিক্ষানুযায়ী দায়িত্ব পালনে তিনি সবার প্রতি আহ্বান জানান।

রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মামুনুল হক আরও বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। তাক্বওয়ার গুণাবলী অর্জনে ঈদুল ফিতরের তাৎপর্য অনেক বেশি। তাক্বওয়ার গুণাবলী একজন ব্যক্তিকে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে অনুপ্রাণিত করে। ধনী-গরিব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত ও নিহত, শাপলা-গণহত্যা, ২০২১-এর মোদিবিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি।

এছাড়াও গাজায় চলমান গণহত্যার শিকার নিরপরাধ মানুষের প্রতি গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, দখলদার বাহিনীর নির্মম হামলায় শিশু, নারী ও সাধারণ মানুষের যে ভয়াবহ নিপীড়ন চলছে, তা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

/এমকে/এমএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি