প্রার্থী ও প্রতীক নিয়ে যা বললেন নুরুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ এপ্রিল ২০২৫, ০০:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:১৩

দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’ শীর্ষক বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘৫ আগস্ট শুধু হাসিনা বা ফ্যাসিবাদের পতন হয়নি। পুরানো রাজনৈতিক ব্যবস্থারও পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকেই একটা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রত্যাশা করে আসছিল। জনগণের সেই আকাঙ্ক্ষা থেকেই গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা।’

ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, ‘দু-তিন আসনে গণঅধিকার পরিষদ কোনও নির্বাচনী জোটে যাবে না। বিকল্প রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে প্রার্থী দেবে।’

‘তারই অংশ হিসেবে এ মাসের শেষের দিকে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে ৩০০ আসনেই একক প্রার্থী ঘোষণা করা হবে।’

প্রতিক্রিয়ায় ‘১০ আসনে প্রার্থী ঘোষণা বা বিএনপির সঙ্গে ২ সিটের আসন সমঝোতার বিষয়টি সঠিক নয়’ বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আরও পড়ুন: দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী