এনসিপি ও খেলাফত মজলিসের সংলাপে ৮ দফা ঐকমত্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৫, ১৮:০২আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৮:৪২

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত দ্বি-দলীয় সংলাপে ৮টি দফায় উভয় দল একমত হয়েছে।  এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য— ২৪’র জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি; আওয়ামী লীগের বিচার; নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা; জুলাই গণ- অভ্যুত্থানকালীন, শাপলা চত্বরে হত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার; মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে  দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা ইত্যাদি।

রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব. যুগ্ম আহ্বায়ক ড. আতক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।

খেলাফত মজলিসের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা,

যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন. নির্বাহী সদস্য আমীর আলী হাওলাদার।

সংলাপের বিরতিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি