পারভেজ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ০০:১২আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:২৩

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ‘ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারের’ অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২০ এপ্রিল) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা এসব কথা বলেন। 

তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং গণঅভ্যুত্থানপন্থী প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে ছাত্রদল এখন মিডিয়া ট্রায়ালে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সদস্য হত্যাকাণ্ডে জড়িত নয়— এটি ভিডিও ফুটেজেই পরিষ্কার। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যেমন ছিলেন, তেমনি ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত বলেও মত দেন উমামা ফাতেমা।

তিনি বলেন, ছাত্রদলের বিভ্রান্তিকর প্রচার আসলে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত হোক, যাতে প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে এবং নিরীহ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। 

সংগঠনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে এবং সরকারের প্রতি এসব ঘটনার দায় নেওয়ার আহ্বান জানায়। 

সম্মেলনের শেষদিকে সংগঠনটির নেতারা পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি