ভারতের পুশ ইনের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৯:৩২আপডেট : ১৯ মে ২০২৫, ১৯:৪১

ভারতের অবৈধ পুশ ইন এবং বাণিজ্য অবরোধের বিরুদ্ধে বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। এছাড়া পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার দাবি জানিয়েছে দলটি।  

সোমবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে দলটির নেতারা ভারতে অবৈধভাবে আশ্রিত আওয়ামী লীগের রাজনীতিবিদদের পুশ ইন করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন।

মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হোক। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবি জানান।

জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, এখনই সময় ভারতের এই নিষ্ঠুর পুশ ইন থামানোর। একাত্তর ও চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র, কারও করদ রাজ্য নয়। আমরা ভারতীয় জনগণের বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু দেশটির আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।

দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, বাংলাদেশ থেকে ভারতে স্থলপথে রফতানি বন্ধ করে আমাদের বিপদে ফেলতে চাচ্ছে। ত্রিপুরায় পণ্য পাঠাতে হলে কলকাতা হয়ে পাঠাতে হবে। অথচ বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার কলকাতা থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠাতে ট্রানজিট ও বন্দর ব্যবহার সুবিধা দিয়ে রেখেছে। অবিলম্বে এসব সুবিধা স্থগিত করা দরকার।

দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজার পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দলের উপদেষ্টা সাবেক এমপি শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ড. ফরহাত হোসেন প্রমুখ।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি