যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৫:৪৪ আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫:৪৪

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করা চলবে না মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) শীর্ষ দুই নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি করেছে, যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না। এই ক্রান্তিকালে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক মওলানা ভাসানীর প্রদর্শিত পথই মুক্তির পথ।

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সঙ্গে করা বিভিন্ন দেশের গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা বাতিল হবে। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকার তা এখনও অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছে। সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকান্ড সম্পাদনের জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়নি। বাংলাদেশ ন্যাপ মনে করে দেশবাসীর সমর্থন ছাড়া এ ধরনের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন কোনও অসৎ-উদ্দেশ্য রয়েছে।

নেতারা বলেন, সরকারের সাম্রাজ্যবাদী শক্তির তোষণনীতির কারণে দেশ ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণকে এ ধরনের চক্রান্ত প্রতিরোধে শামিল হতে হবে।

ন্যাপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত

বাংলাদেশ ন্যাপের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের সন্তোষে ন্যাপের প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়াত করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরও ছিলেন– বাংলাদেশ ন্যাপের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল আলম শাহীন, উপ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল কনক, টাঙ্গাইর জেলা নেতা আবদুস সোবহান, আকিলুর রহমান, সানজিদা রহমান, আখলিমা বেগমসহ অন্যান্য নেতারা।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
সর্বশেষ খবর
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন
রোগী এলেই টানাটানি,  দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
রোগী এলেই টানাটানি, দালালদের দাপটে জিম্মি সরকারি হাসপাতাল
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
এক দশক পর মিলল নথি থেকে হারিয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ‘বেবি বোয়িং’
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান