খালেদা জিয়ার প্রজ্ঞা ও উপস্থিতি রাজনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তার প্রজ্ঞা ও উপস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক রূপান্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রে তার অবদান অমলিন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন মন্তব্য করেন তারা। (বাংলাদেশ ন্যাপের নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।

তারা বলেন, খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের রাজনীতির এক উল্লেখযোগ্য অধ্যায়।

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান জানান বাংলাদেশ ন্যাপ নেতারা। তারা মনে করেন, রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে খালেদা জিয়ার উপস্থিতি অপরিহার্য। কারণ তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

তারা বলেন, দীর্ঘ প্রতিকূলতা, সীমাহীন চাপ ও কঠিন বাস্তবতার মাঝেও তার দৃঢ়তা, সাহস ও আপসহীন নেতৃত্ব রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেতৃত্ব। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তার ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ ন্যাপের নেতারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা শুধু তার নিজের দলের জন্য নয়, বরং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ