মওলানা ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন না করায় দেশবাসী ব্যথিত:  বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৫, ২১:২৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২১:২৭

মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে যথাযথ সম্মান প্রদর্শন না করা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা।

দলীয় রাজনৈতিক সরকারের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। যা দেশবাসীকে ব্যথিত করেছে। এসব অভিযোগ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাপরে চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ কোনও একক ব্যক্তির অবদান নয়। বাংলার মানুষের মুক্তির সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, সন্দেহাতীতভাবেই মওলানা ভাসানী তাদের মাঝে প্রধানতম। ভোটের রাজনীতি বা ষড়যন্ত্রের রাজনীতি নয়, ভাত-কাপড়ের রাজনীতি দিয়েই তিনি মানুষকে সংগঠিত করেছেন।

বাংলাদেশ ন্যাপ নেতারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের এই অবিসংবাদিত নেতা মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালনে শাসকগোষ্ঠী হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তার দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আদর্শের পথ ধরে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগ্রাম বেগবান করার আহ্বান জানান তারা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান  
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ