উন্নত মানের চায়ের চারা বিটি-২২ ও বিটি-২৩ উন্মোচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১১:৪৩আপডেট : ০৫ জুন ২০২১, ১১:৪৩

দেশে উদ্ভাবিত উন্নত মানের চায়ের চারা বিটি-২২ ও বিটি-২৩ এর উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৪ জুন) ‘প্রথম জাতীয় চা দিবস ২০২১’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এর উন্মোচন করা হয়। বাংলাদেশ চা বোর্ড অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগান মালিক ও চা বিপণনকারী প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান জনাব সালমান ইস্পাহানি বাণিজ্য মন্ত্রীর হাত থেকে বিটি-২৩ জাতের চা গাছের চারা গ্রহণ করেন।

বিটি-২৩ হচ্ছে উন্নত মানের চা গাছের জাত, যা বাংলাদেশের চা গবেষণা প্রতিষ্ঠান ব্রি কর্তৃক উদ্ভাবিত। ভবিষ্যতে বাংলাদেশের চা বাগানগুলোতে আরও উন্নত মানের চা উৎপাদনের প্রসার ঘটাতে এ চায়ের জাত উদ্ভাবিত হয়। বাংলাদেশের চা শিল্পে ইস্পাহানির অবদানের স্বীকৃতি এবং বাংলাদেশের চা শিল্পকে আরও উন্নত করতে ইস্পাহানিকে এ গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি এবং সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। এছাড়া বাংলাদেশের চা শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের