ফ্রেশ সিমেন্টের উদ্যোগে দৃষ্টিশক্তিহীনদের জন্য বিশেষ শহীদ মিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৃষ্টিশক্তিহীনদের কথা মাথায় রেখে বিশেষ ধরনের শহীদ মিনার তৈরি করেছে ফ্রেশ সিমেন্ট। রাজধানীর মিরপুরে কল্যাণী ইনক্লুসিভ স্কুলে স্থাপন করা হয়েছে এটি। দৃষ্টিশক্তিহীনরা এর মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

আজ সকাল ১০টায় শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন এমজিআই-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, কথাসাহিত্যিক আনিসুল হক, স্কুলের দৃষ্টিশক্তিহীন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

দৃষ্টিশক্তিহীনদের জন্য নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনারটির দেয়ালে ব্রেইলে খোদাই করা আছে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের লাইন।

/জেএইচ/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী