ডেসকোর সঙ্গে অনলাইন প্রিপেইড কালেকশন সার্ভিস চালু প্রাইম ব্যাংকের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ১৯:২০আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৯:২০

সম্প্রতি অনলাইন প্রিপেইড বিদ্যুৎ বিল কালেকশন সার্ভিস চালুর বিষয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক। ডেসকোর প্রধান কার্যালয়ে এর আয়োজন করা হয়। এই চুক্তির ফলে ডেসকোর গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোন শাখায় এবং অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলে তাদের প্রিপেইড বিদ্যুৎ বিল রিয়েল টাইমে পরিশোধ করতে পারবের, যা ডেসকোর ডাটাবেসে রিয়েল টাইমেও আপডেট করা হবে।

সোমবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন– ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কাওসার আমীর আলী, যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক (অর্থ) খন্দকার জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক (প্রকিউরমেন্ট) ইঞ্জিনিয়ার এ কে এম মহিউদ্দিন এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মোহাম্মদ ফারহান আদেলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কাওসার আমীর আলী বলেন, ‘প্রাইম ব্যাংকের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো।’

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন বলেন, ‘এই চুক্তির ফলে ডেসকোর গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোন শাখায় প্রিপেইড বিদ্যুৎ বিল রিয়েল টাইমে পরিশোধ করতে পারবেন।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের