বিএএমএ’র সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:১৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:১৬

বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছিল এই আয়োজন। সভায় বিএএমএ’র আহ্বায়ক এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমানকে সভাপতি নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ১১ সদস্যে একটি কমিটি গ্রহণের সিদ্ধান্ত হয়। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে বলেও সভায় জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএএমএ একটি জনকল্যাণকর ও জনপ্রতিনিধিত্বশীল সরকার অনুমোদিত বাণিজ্যিক সংগঠন। এর প্রধান কাজ হলো কৃষি রসায়ণ শিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ফসলের সুরক্ষা দেওয়া এবং এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ, মাত্রা নির্ধারণ ও সরকারি বিভিন্ন কর্মপরিকল্পনা ও বিধি-বিধান বাস্তবায়নে সহায়তা করা।

সভায় কে এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের লক্ষ্য-উদ্দেশ্য এবং অর্জনগুলো তুলে ধরা হয়। সেই সঙ্গে এজেন্ডা অনুযায়ী পূর্ববর্তী মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং অনুমোদন দেওয়া হয়।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের