অ্যামাডিয়াসের সঙ্গে ফ্লাইট এক্সপার্টের গ্লোবাল পার্টনারশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৩, ১২:২১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:২১

বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণ প্রযুক্তি সরবারহকারী প্রতিষ্ঠান অ্যামাডিয়াসের সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে ফ্লাইট এক্সপার্ট। প্রথম বাংলাদেশি ট্রাভেল এজেন্সি হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্লাইট এক্সপার্ট। প্রতিষ্ঠানটি বলছে, এই পার্টনারশিপের ফলে গ্রাহকরা এখন থেকে ফ্লাইট এক্সপার্টকে তাদের টিকিট বুকিং এবং ভ্রমণ পরিকল্পনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন। ভ্রমণপ্রিয়দের ভ্রমণতালিকার গন্তব্য আরও বিস্তৃত এবং এজেন্টদের ব্যবসায়িক পরিধি বাড়াতেই এই চুক্তি। 

সোমবার (২ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির অংশ হিসেবে, ফ্লাইট এক্সপার্ট অ্যামাডিয়াস ট্র্যাভেল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। এর ফলে ফ্লাইট এক্সপার্টের গ্রাহকরা একটি প্ল্যাটফর্মেই বিমান, আবাসন, রেল, যোগাযোগ ব্যবস্থা, বিমাসহ ভ্রমণ সংক্রান্ত সকল সুবিধার তথ্য একসঙ্গে খুঁজে পাবেন ভ্রমণকারীরা। ফ্লাইট এক্সপার্টের বিশেষজ্ঞ টিম বিশ্বব্যাপী অ্যামাডিয়াসের সঙ্গে হাত মিলিয়ে ভ্রমণপিপাসুদের জন্য বড় ধরনের অফার নিয়ে আসবে। এর ফলে তারা আরও যাচাই-বাছাই করে বিভিন্ন এয়ারলাইন্সের সর্বোচ্চ অফারগুলো উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে অ্যামাডিয়াসের ভারত এবং দক্ষিণপূর্ব এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রামোনা বোহওংপ্রাসার্ট বলেন, ‘দুটি প্ল্যাটফর্মের এমন পার্টনারশিপ ট্রাভেল এজেন্টদের আরো আকর্ষণীয় অফার দিতে পারবে বলে আমরা আশাবাদী। এর ফলে আমরা গ্রাহকদের আরও উন্নতমানের সেবা এবং দারুণ মুহূর্ত উপহার হিসেবে দিতে পারবো।’

ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম বলেন, ‘একমাত্র প্রযুক্তির মাধ্যমেই ভ্রমণপিপাসু এবং ট্রাভেল এজেন্সিদের ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধান হবে। সম্প্রতি আমরা ইন-হাউজ বিটুবি এবং বিটুসি সিস্টেম চালু করেছি। অ্যামাডিয়াস এই সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা ট্রাভেল এজেন্ট এবং গ্রাহকদের নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করবে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
জল থেকে নাম, রোদেই যার সৌন্দর্য
বিরলের শালবনে বিচিত্র গাছ
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম