বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিতের লক্ষ্য প্রাইম ব্যাংকের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২

সাউথ এশিয়ান জেন্ডার পার্টিসিপেশনের সব ক্ষেত্রে গ্লোবাল ব্যাংকগুলোর সঙ্গে তাল মিলিয়ে প্রাইম ব্যাংকের ফিমেল রিপ্রেজেনটেশন হার এখন ছাড়িয়েছে ২৪ শতাংশে। সম্প্রতি নিকুঞ্জতে আয়োজিত এক অনুষ্ঠানে আরও বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ টিমের কার্যক্রম শুরু করেছে প্রাইম ব্যাংক।

 প্রাইম ব্যাংক বয়স, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এই ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন টিমের আনুষ্ঠানিক পরিচিতির লক্ষ্যে একটি প্যানেল ডিসকাশন সেশনের আয়োজন করা হয়।

প্যানেল ডিসকাশন সেশনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন মাহবুবা আশরাফসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্যানেলিস্ট হিসেবে অংশ নেন।

হাসান ও. রশীদ বলেন ‘আমরা আমাদের কর্মীদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারবাহিকতায় আমরা প্রগতিশীল মানসিকতা ধরে রেখে প্রতিষ্ঠানের উন্নতি ও বিকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করে আসছি।’

প্রাইম ব্যাংকের ৫ সদস্য বিশিষ্ট ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ কোর টিমের প্রধান মাহবুবা আশরাফ বলেন, ‘প্রাইম ব্যাংক ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে দেশের ফিমেল রিপ্রেজেনটেশনের হার ১৬ শতাংশ অতিক্রম করে টেলেন্ট হায়ারিংয়ের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।’

অনুষ্ঠান চলাকালে প্রাইম ব্যাংকের কর্মীদের জন্য ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ এর পলিসি ও গাইডলাইন উন্মোচন করা হয়।

/এলকে/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম