আইইউবিতে ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০২৪, ০৬:২৫আপডেট : ১১ জুন ২০২৪, ০৬:২৫

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম ফাইনান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্বোধন করেন।

আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনশিয়েটিভসের অংশ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের (এলবিএসএল) সঙ্গে অংশীদারত্বে প্রতিষ্ঠিত হয়েছে এই ট্রেডিং ল্যাবটি।

এলবিএসএলের বিশেষজ্ঞ কর্মকর্তা এবং আইইউবির ফিন্যান্স বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও শেষ বর্ষের বাছাই করা শিক্ষার্থীরা তাদের ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সের অংশ হিসেবে এই ল্যাবে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম হাতে-কলমে শিখতে পারবে।

এর মধ্যে রয়েছে বিও হিসাব খোলা এবং পরিচালনা করা, শেয়ার কেনাবেচা এবং লেনদেন, বাজার বিশ্লেষণ, ইত্যাদি। পাশাপাশি এলবিএসএলের ওয়েব পোর্টাল এবং নিজস্ব কয়েকটি ট্রেডিং সফটওয়্যার ব্যবহারেরও সুযোগ পাবেন আইইউবির শিক্ষার্থীরা।

সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রধান অতিথি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আপনি যদি বই পড়েন, তাহলে ৫০ শতাংশ শিখবেন। যদি ল্যাবে যান, ৭৫ শতাংশ শিখবেন। যখন শেয়ারবাজারে যাবেন, তখন ১০০ শতাংশ শিখবেন। সুতরাং বই থেকে পাওয়া জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয় থাকতে হবে। ফাইনান্সিয়াল ট্রেডিং ল্যাবে সিমুলেশন খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা পোর্টফোলিওগুলো কীভাবে পরিচালনা করবেন, তা শিখতে পারবেন এবং অর্থ উপার্জন করছেন নাকি হারাচ্ছেন, সে সম্পর্কে জানতে পারবেন।

আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়াকে মসৃণ করতে হলে অর্থনৈতিক উন্নয়নের গতির সঙ্গে শেয়ারবাজারের প্রবৃদ্ধিকে তাল মিলিয়ে চলতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় শেয়ারবাজারের প্রবৃদ্ধি এখনও কম। বাংলাদেশ এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনমিতিক লভ্যাংশ) সুফল ভোগ করছে। সুতরাং তরুণ প্রজন্মকে শেয়ারবাজার বিষয়ে শিক্ষিত করে তোলার এটাই সঠিক সময়।

এ সময় লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন ও স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

/এনএআর/
সম্পর্কিত
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত