বাংলাদেশে এসকেআইএফ দুই দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ২২:৩৫আপডেট : ২৩ জুন ২০২৪, ২২:৩৫

‘এসকেআইএফ বাংলাদেশ’ আয়োজনে বাংলাদেশে প্রথম কারাতে সেমিনার প্রশিক্ষণ কর্মশালা ও কারাতে ড্যান গ্রেডিং অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন জাপানিজ কোচ ৮তম ড্যান ও ওয়াল্ড চিপ ইনস্ট্রাক্টর সুশেকি শিহান মানাবু মুরাকামি এবং ৭ম ড্যান ও এসকেআইএফ-বাংলাদেশ চিফ অ্যাডভাইজার শিহান তেৎসুরা কিতামুরা।

অনুষ্ঠানের প্রধান সহযোগিতায় ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির কারাতে দল এবং জাতীয় কারাতে দলের প্রশিক্ষক মো. জসিম উদ্দিন।

এসকেআইএফ বাংলাদেশের আয়োজনে শনিবার-রবিবার (২২-২৩ জুন) দুই দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও সেমিনারে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৫৮৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ১১০ জন শিশু, ১৭৫ জন নারী ও ৩০০ জন পুরুষ শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠান শেষে রবিবার বিকালে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক জাপানিজ সুসেকি সিহান মানাবু মুরাকামি বলেন, আমি ১০ বছর আগে বাংলাদেশে এসেছিলাম। ওই সময় থেকে বর্তমানে বাংলাদেশে কারাতে অনেক উন্নত করেছে। তবে আন্তর্জাতিক খেলোয়ার তৈরি করতে আরও অনেক প্রশিক্ষণ ও পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে সিনিয়র কারাতেকা যারা আছেন, তাদের আরও অনেক প্রশিক্ষণ ও পরিশ্রম করতে হবে। কেননা তাদের দেখে জুনিয়রা শিখবে। শুধু তা-ই নয়, কারাতের পাশাপাশি আরও অন্য কিছু করতে হবে। দুর্বলতা দূর করে গতি বাড়াতে হবে।

কারাতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে প্রথম এসকেআইএফ ড্যান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন ড্যান টেস্টে অংশ নেন। বাংলাদেশ প্রথম ৫তম ড্যানে উত্তীর্ণ হয়েছেন মো. জসিম উদ্দিন।

দুই দিনব্যাপী কারাতে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিশেষ অতিথি উপমহাপরিচালক জিয়াউল হাসান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক টুলুস সামস এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি সিনিয়র সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. রায়হান উদ্দিন ফকির প্রমুখ।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম