মীনা সুইটস ও ওয়ালটন প্লাজার মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ১৭:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মীনা সুইটস অ্যান্ড কনফেকশনারিজ লিমিটেড, ওয়ালটন প্লাজার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। এতে দুই কোম্পানির কর্মী ও সম্মানিত ক্রেতাদের জন্য বিশেষ সুবিধার দ্বার উন্মোচন করবে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার ওয়ালটন করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রবিবার (১২ জানুয়ারি) জেমকন গ্রুপের পক্ষে তানভীর আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মীনা সুইটসের চীফ অপারেটিং অফিসার শামীম আহমেদ জায়গীরদার এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই করেন। 

এ সময় উপস্থিত ছিলেন— মীনা সুইটসের ব্যবস্থাপক ও অপারেশন শেখ গোলাম রহমান শোভন, সহকারী ব্যবস্থাপক ও করপোরেট সেলস এ এইচ এম মঞ্জুরুল হক, ওয়ালটন প্লাজার মানবসম্পদ ও ব্যবস্থাপনা প্রধান মো. ফয়সাল ওয়াহিদ, চীফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, সেকশন হেড এইচ এম আমিনুর রশিদ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় কোম্পানির কর্মী, ক্রেতা ও গ্রাহকদের নানা সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশা ব্যক্ত করেন।

বর্তমানে ঢাকা শহরে মীনা সুইটসের ২২ আউটলেট আছে, যার মধ্যে ১০টি নিজস্ব আউটলেট এবং ১২টি আউটলেট মীনা বাজারের অভ্যন্তরে অবস্থিত। এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটনের সব কর্মী ও সুরক্ষা কার্ডধারী ক্রেতারা মীনা সুইটসের আউটলেট থেকে বিশেষ সুবিধা পাবেন। সারাদেশের ওয়ালটন প্লাজা থেকে মীনা সুইটস ও জেমকন গ্রুপের সব কর্মী যেকোনও কেনাকাটার উপর বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

মীনা সুইটস অ্যান্ড কনফেকশনারিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সমৃদ্ধি ও অগ্রগতির নতুন পথ উম্মোচনে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার