প্রিয় পের সঙ্গে বিডিকলিং আইটির চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৫, ২১:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২১:৩০

ক্রস-বর্ডার পেমেন্ট সার্ভিস গ্রহণে প্রিয় পের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের আউটসোর্সিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। এর ফলে আন্তর্জাতিক ক্লায়েন্টের পেমেন্ট গ্রহণ ও দেশীয় ব্যাংকের মাধ্যমে টাকা তোলা আরও সহজ হলো প্রতিষ্ঠানটির জন্য।

সম্প্রতি প্রিয় পের ঢাকা কার্যালয়ে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রিয় সিইও জাকারিয়া স্বপন ও বিডিকলিং আইটির সিইও মুহাম্মদ মনির হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিকলিংয়ের সিএফও মো. ওমর ফারুক, প্রিয় পের হেড অফ অপারেশন্স পাইক ইকবাল হোসেইন এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ফিনটেক প্রতিষ্ঠান প্রিয় ইনকরপোরেশনের ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পের মাধ্যমে ক্রস-বর্ডার বাণিজ্য ও সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং রিমোট কর্মীরা সহজেই তাদের পেমেন্ট গ্রহণ করতে পারে। এ ছাড়াও ডলার থেকে রিয়েল-টাইমে টাকায় ট্রান্সফার, যেকোনও বাংলাদেশি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সুবিধা, কার্ডের মাধ্যমে ৫০ দেশে এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলন, গুগল পে এবং অ্যাপন পের সঙ্গে যুক্ত করে ভার্চুয়াল কার্ডে পেমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়। ফলে খুব সহজেই আন্তর্জাতিক যেকোনও সেবা গ্রহণ করে পেমেন্ট দেওয়া যায়।

অন্যদিকে বিডিকলিং আইটি লিমিটেড তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আউটসোসিং সেবায় প্রতিষ্ঠানটিতে বর্তমানে এক হাজারের বেশি কর্মী আছে। প্রতিষ্ঠানটি এখন থেকে প্রিয় পের মাধ্যমে দেশের বাইরের পেমেন্ট গ্রহণ এবং সেই অর্থ দেশীয় ব্যাংকের মাধ্যমে উত্তোলয়ন করবে।

প্রিয় পের সিইও জাকারিয়া স্বপন, বিডিকলিং আইটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গ্রাহকদের সেবা দিয়ে আসছে। এমন প্রতিষ্ঠানকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মুহাম্মদ মনির হোসেইন বলেন, প্রিয় পের সঙ্গে এই পার্টনারশিপের ফলে ফ্রিল্যান্সারদের পেমেন্ট প্রসেসিংয়ের সময় কমে যাবে এবং দ্রুততম সময়ে লেনদেন প্রক্রিয়া শেষ হবে। বাংলাদেশের মেধাবী তরুণদের সমৃদ্ধিতে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, আশা করছি, এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আরও বেশি সাফল্য অর্জন করতে পারবো।

/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার