সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার

প্রেস রিলিজ
১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. নুরুল আফছার। সম্প্রতি তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নুরুল আফছার ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।

এমবিএ ডিগ্রিধারী নুরুল আফছারের ব্যবসায়িক অভিজ্ঞতা ৩৩ বছরের। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে উদ্যোক্তা হিসেবে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় যুক্ত রয়েছেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’, নেপালে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ এবং শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫’।

এ ছাড়া ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’, কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তিনি।

নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবের সদস্য। এ ছাড়া বিভিন্ন আর্থসামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

/ইউএস/
সম্পর্কিত
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ বিচারক
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক