প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৩২

জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছে তিন বছর বয়সী শিশু আবু বক্কর। তার চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। বিষয়টি জানার পর শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

নির্দেশনা পেয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসা করানোর উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের দেখানো হয় আবু বক্করকে। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানী ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবু বক্করের চোখে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম. আর. হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের সঙ্গেও কথা বলেন। তারা আবু বক্করের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

হানপাতালে আরও উপস্থিত ছিলেন— জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ. এস. এম. মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্য, সম্মাননা পেলেন ড. সবুর খান
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন নুরুল আফছার
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ বিচারক
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতার ছেলে, বাবাকে দল থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক