লিভারপুলের সঙ্গে ব্যবধান কমালো সিটি

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১০:৩৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১০:৫৫

জয়ের পর সিটির উল্লাস। রবিবার টটেনহাম হেরে যাওয়ায় আপাতদৃষ্টিতে ইংলিশ প্রিমিয়ার লিগ এখন দুই ঘোড়ার দৌড়। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।  তাতে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সিটিজেনরা। ২২ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৫৭ আর সিটির সংগ্রহ ৫৩। টটেনহামের সংগ্রহ ৪৮।

সোমবারও উলভারহ্যাম্পটনের বিপক্ষে আগুনে ফর্মে খেলেছেন গাব্রিয়েল হেসুস। এই ম্যাচসহ তিন ম্যাচেই করলেন ৭ গোল। বড় দিনের সময় টানা দুই ম্যাচ হারের পর থেকে আগুনে ফর্মে আছে সিটি। সব কটি প্রতিযোগিতা মিলিয়ে জয় তুলে নিয়েছে ৫টি। এই সময়ে গোলের তুবড়ি ছুটেছে গণহারে। গোল হয়েছে ২৪টি।

এমন ফর্মে থাকা সিটি এই ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় ব্রাজিলীয় তারকা হেসুসের গোলে। গোলের ৯ মিনিট পর আরও দুর্দশা নেমে আসে উলভারহ্যাম্পটন শিবিরে। সিলভার ওপর বাজেভাবে ট্যাকল করায় উলভারহ্যাম্পটনের বোলি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। ৩৯ মিনিটে হেসুস উলভারহ্যাম্পটনকে আরও বিপদে ফেলে দেন পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করলে।

৭৮ মিনিটে স্কোর লাইন ৩-০ হয় উলভারহ্যাম্পটনের ভুলে। বদলি কেভিন ডি ব্রুইনের ক্রস নিজেদের জালে জড়ায় কনর কোডির পায়ে লেগে। তাতে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান বাড়ে সিটির।  

এই জয় শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমেছে সিটির। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পরেই আছে ম্যানচেস্টার সিটি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির