স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাকসুদা-হেমায়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৩:৪২আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাকসুদা-হেমায়েত বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শেষ হলো তিনদিন ব্যাপী ক্যারম টুর্নামেন্ট। টুর্নামেন্ট মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার মাকসুদা। ইডেন কলেজের সাবিনা আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

তৃতীয় হয়েছেন ফারহানা নাসরীন লিপি। পুরুষ এককে হাফিজুর রহমান হাফিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ব র‍্যাংকিংয়ে ৭ম স্থান অর্জনকারী হেমায়েত মোল্লা। তৃতীয় হয়েছেন মোহাম্মদ আলী রবিন।

২৯ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হয় ৩১ মার্চ। যার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে। দশ জেলার প্রায় ৪০জন পুরুষ ও ১০জন নারী খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো বাংলা ট্রিবিউন, দেশ টিভি ও ডেইলি বাংলাদেশ।

রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যারম ফেডারেশনের হল রুমে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন বিজয় টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়লা বারী ও দেশ টিভির সিনিয়র বার্তা সম্পাদক মাহামুদুল হাসান শামিম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সদস্য মোহাম্মাদ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা