উদ্দাম উদযাপনে নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১৮:৫২আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:৫২

এমন উদযাপন করেই নিষিদ্ধ রাবাদা। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনের সেরা ডেলিভারি ছিল কাগিসো রাবাদার। দ্রুতগতির বলটি ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্টাম্পে। গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে উল্লাসে ফেটে পড়েন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার।

কিন্তু তার উদযাপনের ভঙ্গিতে ছিল সমস্যা। আইসিসির নিয়ম ভঙ্গ করায় আগের তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে রাবাদার ভাগ্যে জুটেছে আরেকটি পয়েন্ট। চারটি ডিমেরিট পয়েন্ট মানেই এক ম্যাচের নিষেধাজ্ঞা। রাবাদা তাই জোহানেসবার্গে শেষ টেস্ট খেলতে পারবেন না। ম্যাচটি শুরু হবে ২৪ জানুয়ারি।

আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় শুধু ডিমেরিট পয়েন্টই পাননি, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও দিতে হচ্ছে রাবাদাকে।

বৃহস্পতিবার রুটকে আউট করে ইংল্যান্ড অধিনায়কের কাছাকাছি দৌড়ে গিয়ে চিৎকার করেছিলেন রাবাদা। যে কারণে এমন শাস্তি। প্রোটিয়া পেসার অভিযোগ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।  

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম