পরিত্যক্ত ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৪

পরিত্যক্ত ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেবে পিসিবি পাকিস্তানে প্রথমধাপের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুটি ম্যাচে অসহায়ভাবে হারলেও তৃতীয় ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। শেষ সেই ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি ম্যাচের ভেন্যু ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে আরও বেশি অসহায় ছিল বাংলাদেশ। ম্যাচটি ৯ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি অবশ্য টানা বৃষ্টিতে মাঠেই গড়ানো যায়নি। হয়নি কোনও টস। ফলে পরিত্যক্ত গেছে সিরিজের শেষ ম্যাচ।

তবে বৃষ্টি মাথায় নিয়েই ম্যাচ দেখতে এসেছিলেন অনেকে। এত আগ্রহের কারণও খুব স্পষ্ট। দীর্ঘদিন ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে দর্শকরা বঞ্চিত হয়েছেন ক্রিকেট ম্যাচ থেকে।  

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, রিফান্ড পলিসি মেনে ক্রেতাদের টিকিটের অর্থ ফেরত দিবে তারা। যেখান থেকে টিকিট ক্রয় করা হয়েছে, সেখানেও ফেরত দেওয়া হবে অর্থ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী