বাংলাদেশে আসার আগেই নেপাল দলে করোনার হানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২১:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:০২

অনুশীলনের প্রথম দিনেই ধাক্কা খেয়েছে নেপাল। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে নেপাল। বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনও শুরু হয়ে গেছে। তবে শুরুর দিনেই ধাক্কা খেতে হয়েছে হিমালয়ের দেশটিকে। প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৪জন খেলোয়াড়ের মধ্যে করোনা ‘পজিটিভ’ হয়েছেন চারজন। আপাতত আক্রান্তদের আইসোলোশনে পাঠানো হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট আনফাও খবরটি নিশ্চিত করেছে।

সুইডিশ ইয়োহান কালিনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ বালগোপাল মহারাজন আছেন নেপালের দায়িত্বে। অবশ্য সংস্কারের পর আজকেই প্রথম নেপালের দশরথ স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। ২০১৫ সালের ১৫ এপ্রিল ভয়বাহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেডিয়ামটি।

এই অবস্থায় দলে চার জন করোনা পজিটিভ হওয়ায় বালগোপাল মহারাজন কিছুটা বিপাকেই পড়েছেন। অপর দিকে বাংলাদেশ দল এখন পর্যন্ত নিরাপদেই আছে। দলে করোনায় আক্রান্ত হননি কেউ।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর নেপাল দলের চার্টার্ড বিমানে করে ঢাকায় আসার কথা আছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী