বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাকিস্তানি খেলোয়াড়দের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯

শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ৭-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়রাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষক, রেফারি, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ ও টুর্নামেন্ট ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

ঢাকার এই টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিয়েছেন কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপের ২০ জন বালক ও ১৪ জন বালিকা। তাদের সঙ্গে রয়েছেন ১০ জন কোচ ও অভিভাবক।

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড় ও তাদের অভিভাবকসহ সবাই মিলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা করেছেন। এরপর সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী