মেয়ের বাবা হলেন লিটন দাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ২৩:১৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২৩:১৯

জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ২৭ মিনিটে তার ঘর আলো করে আসে নতুন অতিথি।

খুশির এই সংবাদটি নিচের ফেসবুকে জানিয়েছেন লিটন নিজেই। সেখানে লিটন লিখেছেন, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। প্রত্যেকের প্রার্থনায় তাদের রাখার অনুরোধ করেছেন তিনি।

স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে সময় দিতে বিশ্বকাপের মাঝে দুইবার দেশে ফেরেন লিটন দাস

২০১৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন লিটন। ‍বিয়ের চার বছরের মাথায় লিটনের ঘর আলো করে এলো তার সন্তান।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে কিছু সময় থাকতে বিশ্বকাপ চলাকালে দুই দফা দেশে ফিরেছিলেন লিটন। আগামী ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজেও ছুটি নিতে পারেন বলে গুঞ্জন আছে!

/আরআই/এফএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম