ঢাবিতে ভর্তি হয়ে উচ্ছ্বসিত দিয়া-ঋতুপর্ণা, অপেক্ষায় মোরসালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০:২০

দীর্ঘদিন পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়ি কোটায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এতে করে ভাগ্য খুলে গেছে দেশের তারকা খেলোয়াড়সহ অন্যদের। সব প্রক্রিয়া মেনে এরই মধ্যে অনেকেই বিভিন্ন বিভাগে ভর্তি হচ্ছেন। জাতীয় দলের আর্চার দিয়া সিদ্দিকী, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও নীলুফার ইয়াসমিন নীলা ভর্তি হয়ে গেছেন। এছাড়া অপেক্ষায় আছেন তরুণ আলোচিত ফুটবলার শেখ মোরসালিন।

জাতীয় আর্চারিতে ৬ বছর ধরে খেলছেন দিয়া। এর মধ্যে লাল-সবুজ দলে সাফল্য পেয়েছেন। সম্প্রতি আরেক তারকা আর্চার রোমান সানার সঙ্গে বিয়ে হয়েছে তার। পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হয়েছেন।  দিয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক ভালো লাগছে। অনেক ইচ্ছা ছিল দেশের সেরা বিদ্যাপীঠে ভর্তি হবো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আশা করছি সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এখান থেকে বের হতে পারবো।’

জাতীয় নারী দলের অন্যতম দুই সদস্য ঋতুপর্ণা  ও নীলা। এর মধ্যে রাঙামাটি থেকে উঠে আসা ঋতুপর্ণা দর্শন বিভাগে এবং নীলা ইতিহাস বিভাগে জায়গা করে নিয়েছেন। ঋতুপর্ণা ভর্তি হয়ে বলেছেন, ‘আমরা দুজন দুই বিভাগে ভর্তি হয়েছি। অনেক আনন্দ লাগছে। খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে পারবো।’

তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ফুটবলার মোরসালিন একটু পিছিয়ে। জাতীয় ও ঘরোয়া ফুটবলে ব্যস্ততার কারণে এখনও ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেননি। এএফসি কাপের ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এখনও কিছু কাগজপত্র জমা দেওয়া বাকি আছে। খেলার ব্যস্ত সূচির কারণে দিতে পারিনি। শিগগিরই তা দিয়ে দেবো। আমার বিষয় হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আশা করছি শিগগিরই ঢাবিতে ভর্তি হতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের