সর্মিষ্টাকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন সুনামগঞ্জের স্পর্শিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৬, ১০:২৯আপডেট : ২২ মে ২০২৬, ১০:২৯

নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা এককে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা দল। ফাইনালে মৌলভীবাজার জেলা দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন সুনামগঞ্জের উদীয়মান শাটলার স্পর্শিতা তালুকদার।

চার জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিভাগীয় প্রতিযোগিতায় শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখান স্পর্শিতা। পর্যায়ক্রমে হবিগঞ্জ, সিলেট এবং সর্বশেষ ফাইনালে মৌলভীবাজারের শাটলারকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।

ফাইনাল ম্যাচে মৌলভীবাজার জেলা দলের শাটলার সর্মিষ্টার বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী খেলায় ২-০ সেটের ব্যবধানে জয় তুলে নেন স্পর্শিতা তালুকদার। তার অসাধারণ পারফরম্যান্সে আনন্দে ভাসছে সুনামগঞ্জ জেলা।

সুনামগঞ্জ জেলা দলের কোচ মো. আম্মার জানান, সুনামগঞ্জের শাল্লা উপজেলার মেয়ে স্পর্শিতা তালুকদার ব্যাডমিন্টনে নিয়মিত অনুশীলনের সুযোগ না পেলেও নিজের মেধা ও আত্মবিশ্বাস দিয়ে বিভাগীয় পর্যায়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। কোনও ধরনের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই তার এই অর্জন জেলার জন্য নতুন গৌরব বয়ে এনেছে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
নতুন কুঁড়ি স্পোর্টসবালকদের ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী, বালিকাদের ঢাকা
ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
মেহেন্দিগঞ্জের শ্রাবন্তীর হ্যাটট্রিক
সর্বশেষ খবর
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি