মেসির সঙ্গে বাগযুদ্ধ, মুখ খুললেন পর্তুগালের সেই রেফারি

 স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১১:০৮আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:১৪

২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন নানা দিকে যেমন আলোচনায় ছিল, তেমনই বেশ কিছু বিতর্কেও সমালোচিত হয়েছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি নানা বিতর্কে ভরপুর।

এই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে রেফারি জোয়াও পিনেইরোর ভাইরাল হওয়া সেই কথোপকথন এবং সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রেল এমবোলাকে লাল কার্ড দেখানো নিয়ে ফুটবল বিশ্বে কম আলোচনা হয়নি। অবশেষে এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ রেফারি পিনেইরো।

পর্তুগালের ‘চ্যানেল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেফারি পিনেইরো জানান, মাঠে খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের আলোচনা খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ করে অধিনায়ক হিসেবে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের সঙ্গে কথা বলা এবং নতুন নিয়মের সুবাদে কিছুটা ছাড় দেওয়া নিয়েও কথা বলেন তিনি।

পিনেইরো বলেন, ‘‘মেসির সঙ্গে যা ঘটেছে, তা অন্য খেলোয়াড়দের সঙ্গেও ঘটে থাকে। অবশ্যই সেটা মেসি ছিল বলে হয়তো বিষয়টি বেশি নজরে এসেছে। তবে এটি ফুটবলে খুবই স্বাভাবিক বিষয়। রেফারিরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, খেলোয়াড়রাও রেফারিদের সঙ্গে কথা বলে। কোনও কোনও বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে, তবে এর মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘‘সব ঘটনার জন্য আমাদের পকেট থেকে হলুদ কার্ড বের করতে হয় না। আমরা কথা বলি, আর কথার মাধ্যমেই আমরা একে অপরকে বুঝতে পারি। ওটা ম্যাচেরই একটা ক্ষণস্থায়ী মুহূর্ত ছিল, আমরা সেটা ওখানেই শেষ করে সামনে এগিয়ে গেছি।’

ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্ট ছিল সুইস ফরোয়ার্ড ব্রেল এমবোলার বহিষ্কারাদেশ। নিজের সিদ্ধান্তকে সমর্থন করে পিনেইরো বলেন, ‘‘মাঠে তাদের কাছে মনে হয়েছিল আর্জেন্টাইন খেলোয়াড়টি হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর দেখা যায় আসলে কোনও ফাউলই হয়নি, বরং সেটি ছিল ডাইভ বা সিম্যুলেশন। পরবর্তীতে সেই অনুযায়ীই এমবোলাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখানো হয়।

তবে পিনেইরো এই সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করলেও, আইএফএবি পরবর্তীতে এটিকে রেফারিদের একটি বড় ভুল বলে স্বীকার করে।

তাদের মতে, ভিএআর প্রটোকল অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে সিম্যুলেশন বা ফাউল রিভিউ করার সুযোগ নেই। ফিফা অবশ্য বলেছে, খেলার মূল স্পিরিট ও সুবিচার বজায় রাখতেই এই নিয়মটি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছিল।

/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর