বাংলাদেশের বিপক্ষে ‘অসম্ভব’ লক্ষ্য পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১৫:৪৭ আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৬:৫৬

বাংলাদেশের বিপক্ষে ‘অসম্ভব’ লক্ষ্য পাকিস্তানের বিশ্বকাপের শেষ চারে আর একটি জায়গা ফাঁকা। অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে তৃতীয় দল হিসেবে বুধবার সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। চতুর্থ সেমিফাইনালিস্ট কে? সেটা নির্ভর করছে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের ওপর। শুক্রবার লর্ডসে মুখোমুখি হবে দুই দল।

বুধবার ডারহামে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা হৃদয়ের সবটুকু সমর্থন উজার করে দিয়েছিল নিউজিল্যান্ডের জন্য। কিন্তু ইংল্যান্ডের কাছে ১১৯ রানের বিশাল ব্যবধানে হেরে তাদের হতাশ করেছে কিউইরা। ফল নিউজিল্যান্ডের পক্ষে গেলে সেমিফাইনালে ওঠার পথ সহজ হতো পাকিস্তানের জন্য। স্বাগতিকরা ম্যাচটি হেরে গেলে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো শেষ চার।

কিন্তু ইংলিশরা জিতে যাওয়ায় বিরাট ধাক্কা খেলো পাকিস্তান। যদিও চতুর্থ সেমিফাইনালিস্ট হওয়ার দৌড়ে টিকে আছে তারা। কিন্তু অলৌকিক কিছুই ঘটাতে হবে সরফরাজ আহমেদের দলকে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২। আর রাউন্ড রবিনের শেষ ম্যাচ খেলে ফেলা নিউজিল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে, ০.১৭৫ নেট রান রেট তাদের।

পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারলে কিউইদের সমান ১১ পয়েন্ট পাবে। কিন্তু নেট রান রেটে তাদের পেছনে ফেলতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের। আইসিসি সূত্রে জানা গেছে, তিনশরও বেশি রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।

বাংলাদেশের বিপক্ষে ৩৫০ রান করলে ৩১১ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে, অর্থাৎ ৩৯ রানের মধ্যে অলআউট করতে হবে মাশরাফির দলকে। আর ৪০০ রান করলে ৮৪ রানে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ৩১৬ রানের জয় পেতে হবে। যদি ৪৫০ রান করে পাকিস্তান, তাহলে জিততে হবে ৩২১ রানের ব্যবধানে। এই হিসাবে বাংলাদেশকে অলআউট করতে হবে ১২৯ রানের মধ্যে। আর ৫০০ রান করলে ১৭৪ রানে মাশরাফির দলকে গুটিয়ে দিয়ে জিততে হবে ৩২৬ রানে।

তবে বল মাঠে গড়ানোর আগেই নিষ্পত্তি হয়ে যেতে পারে চতুর্থ সেমিফাইনালিস্ট কে? বাংলাদেশ যদি টস জিতে ব্যাটিং নেয়, তাহলে খেলা শুরুর আগেই বাদ পড়ে যাবে পাকিস্তান। অর্থাৎ শেষ চারের ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে রাখতে পাকিস্তানকেই আগে ব্যাটিং করতে হবে। নয়তো নিউজিল্যান্ড নিশ্চিত করবে অষ্টম সেমিফাইনাল। আপাতদৃষ্টিতে ম্যাচ শুরুর আগে এগিয়ে আছে কিউইরাই। আইসিসি, দ্য সান, ইন্ডিয়া টুডে

/এফএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন