ইংল্যান্ডের টেস্ট দলে অ্যান্ডারসন-বেয়ারস্টো-উড

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

উড, অ্যান্ডারসন ও বেয়ারস্টো ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড, জায়গা পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। তিন অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

গত আগস্টে প্রথম অ্যাশেজ টেস্টে কাফ ইনজুরিতে ভোগার পর আর ইংল্যান্ডের জার্সি পরা হয়নি সিমার অ্যান্ডারসনের। সবশেষ নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়েন বেয়ারস্টো। পেস বোলার উড হাঁটুর চোটে বিশ্বকাপ ফাইনালের পর থেকে খেলেননি। অ্যাশেজের সময় টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়া মঈন আলীর জায়গা হয়নি ১৭ জনের এই দলে।

দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথমটি হবে বক্সিং ডেতে, ২৬ ডিসেম্বর। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা এই সফরে।

ইংল্যান্ডের টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, ম্যাথু পার্কিনসন, ওলি পো, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের