জিতেছেন মাশরাফিরা, দুর্দান্ত তানজিদ-তৌহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২০:৫০আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:১২

ম্যাচসেরার পুরস্কার জেতা শাইনপুকুরের তানজিদ হাসান জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে শেষে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন তিনি। ব্যস্ততা কাটিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি মুর্তজা। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা জয়ে রাঙালেন তিনি। তার দল শেখ জামাল জিতেছে ৫৫ রানে। অন্য ম্যাচে যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার তানজিদ হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর।

বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামালের দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ২২১ রানে থেমে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেখ জামালের বোলারদের সামনে খেলাঘরের ব্যাটসম্যানরা মোটেও ‍সুবিধা করতে পারেনি। খেলাঘরের অধিনায়ক জহুরুল ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান।

মাশরাফির উইকেট না পেলেও বল খারাপ করেননি। ৭ ওভারে ১ মেডেনে দিয়েছেন ৩৪ রান। শেখ জামালের সেরা বোলার সোহরাওয়ার্দী শুভ, ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট।

এর আগে সৈকত আলী (৮৩), নাসির হোসেন (৫৬) ও নুরুল হাসানের (৫৮) হাফসেঞ্চুরিতে শেখ জামাল ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে।

ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে যুব বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটারদের পারফরম্যান্সে শাইনপুকুর পেয়েছে দুর্দান্ত জয়। মোহামেডানের করা ২৫৭ রানের জবাবে শাইনপুকুর ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে তানজিদ ও হৃদয়ের অবদান সবচেয়ে বেশি।

ওপেনিংয়ে নেমে তানজিদ ৭৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে ভালো শুরু এনে দেন শাইনপুকুরকে। স্পিনার মাহমুদুল হাসানের বলে আউট হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। এরপর চার নম্বরে নেমে অধিনায়ক হৃদয় ৭৯ বলে খেলেন ৫০ রানের ইনিংস। হৃদয় আউট হওয়ার সময় শাইনপুকুরের রান ছিল ২৩৬। ফলে পরের কাজকুটু করতে বাকি ব্যাটসম্যানদের খুব একটা বেগ পেতে হয়নি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত