মা হারালেন হাবিবুল বাশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৬:৩৫আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৭

হাবিবুল বাশার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের মা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শনিবার) দুপুর সোয়া ১টায় কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে ৭২ বছর বয়সে ওপারের বাসিন্দা হয়েছেন হাবিবুলের মা রিজিয়া বেগম।

২০১৮ সালের ৩০ জানুয়ারি বাবাকে হারান হাবিবুল। দুই বছরের ব্যবধানে হারালেন মাকেও। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। গত কয়েকদিনে শরীরটা আরও খারাপ হয় তার। ঢাকা থেকেই মায়ের মৃত্যুর খবর শুনেছেন হাবিবুল।

মাকে দেখে গত ২২ মার্চ কুষ্টিয়া থেকে ঢাকা ফিরেছেন জাতীয় দলের এই নির্বাচক। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে হাবিবুল কিভাবে কুষ্টিয়া যাবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

হাবিবুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিসিবি, ‘রিজিয়া বেগমের পরিবারের প্রতি বিসিবি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।’ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) সমবেদনা জানিয়েছে, ‘রিজিয়া বেগমের মৃত্যুতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অত্যন্ত শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

/আরআই/কেআর/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
সর্বশেষ খবর
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
‘বহ মিঞা, এই সব গল্প পাইবা কই?’
‘বহ মিঞা, এই সব গল্প পাইবা কই?’
মহাকবি কায়কোবাদের স্মৃতির খোঁজে নবাবগঞ্জ থেকে আজিমপুর
মহাকবি কায়কোবাদের স্মৃতির খোঁজে নবাবগঞ্জ থেকে আজিমপুর
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন